নথি বিশ্লেষণ: ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড ও আফিয়া ওভারসিজ
একটি ২০ জন কর্মীর ফাইল, ২১টি নথি, আর তিনটি ভিন্ন স্তরে বিভক্ত একটি প্রক্রিয়া — মালয়েশিয়াগামী জনশক্তি রপ্তানির এই একটি অ্যালোকেশনের গভীরে গেলে বেরিয়ে আসে এমন এক চিত্র, যেখানে বৈধ লাইসেন্সধারী প্রতিষ্ঠান প্রশাসনিক জটিলতার বলি হয়ে পড়ে অন্যের ব্যবসায়িক বিরোধের মাশুল গুনছে। আদালতে বিচারাধীন একটি মামলার কেন্দ্রে থাকা ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড (RL-1874) এবং আফিয়া ওভারসিজ (RL-1010)-এর যৌথ ব্যবস্থাপনায় প্রক্রিয়াকৃত একটি ফাইল পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে, কীভাবে নিয়মতান্ত্রিক ও সমান্তরাল — দুই ধারার প্রক্রিয়া মিলেমিশে একটি সরল ব্যবসায়িক লেনদেনকে আইনি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারে। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান KUEN ENGINEERING & TRADING SDN. BHD.-এর জন্য বরাদ্দকৃত এই ২০ জন কর্মীর visa প্রসেসিং ও বহির্গমন-সংক্রান্ত প্রতিটি নথি নিরীক্ষা করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তি কতটা দুর্বল এবং জনশক্তি রপ্তানী খাতের ভেতরকার প্রশাসনিক বিশৃঙ্খলা কতটা গভীর — তা একসঙ্গে ধরা পড়ে।
নথিপত্রের তালিকা
| ক্রমিক | নথির নাম | মন্তব্য ও চ্যানেল |
|---|---|---|
| ০১ | Allocation Copy | – |
| ০২ | Request Letter for Processing the Job Allocation | প্রাপ্ত কোটায় কর্মীদের ভিসা প্রসেস করার জন্য ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড কে আফিয়া ওভারসীজ এর অনুরোধ পত্র |
| ০৩ | Letter for Commitment | আফিয়া ওভারসীজ কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতিপত্র |
| ০৪ | Agency Demand Letter from MiGRAMS | মাইগ্রামস-ইস্যুকৃত আইনগত চাহিদাপত্র |
| ০৫ | Dummy Demand Letter from Employer | নিয়মবহির্ভূতভাবে আফিয়া ওভারসিজের নামে ইস্যুকৃত চাহিদাপত্র |
| ০৬ | Agency Power of Attorney from MiGRAMS | মাইগ্রামস-ইস্যুকৃত আইনগত পাওয়ার অব অ্যাটর্নি |
| ০7 | Dummy Power of Attorney from Employer | নিয়মবহির্ভূতভাবে আফিয়া ওভারসিজের নামে ইস্যুকৃত পাওয়ার অব অ্যাটর্নি |
| ০৮ | Attestation Copy | – |
| ০৯ | Employment Contract | – |
| ১০ | Medical Card | – |
| ১১ | Ministry Permission Letter | – |
| ১২ | BMET Permission Copy | – |
| ১৩ | Worker List | – |
| ১৪ | E-VDR / Calling Visa | – |
| ১৫ | Visa Copy | – |
| ১৬ | Training Certificate | – |
| ১৭ | BMET Smart Card | – |
| ১৮ | Undertaking of Afia Overseas | প্রতিশ্রুতিপত্র |
| ১৯ | Ticket Copies | – |
| ২০ | Worker Undertaking | কর্মী কর্তৃক স্বাক্ষরিত অঙ্গীকারনামা |
| ২১ | Money Receipt | কর্মী কর্তৃক স্বাক্ষরিত মানি রিসিট |
দ্বিমুখী নিয়োগ চ্যানেল ও এর জটিল বিন্যাস
ফাইলটির প্রশাসনিক পর্যালোচনায় উঠে আসে, পুরো কর্মী প্রসেসিং প্রক্রিয়া মূলত তিনটি ভিন্ন স্তরে বিভক্ত ছিল — আর এই বহুস্তরীয় বিন্যাসই পরবর্তীতে আইনি জটিলতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
অফিশিয়াল চ্যানেল (MiGRAMS)
KUEN ENGINEERING & TRADING SDN. BHD. তাদের চাহিদাপত্র ও পাওয়ার অব অ্যাটর্নি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগ্রামসের মাধ্যমে অনুমোদিত লাইসেন্সধারী ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড-এর নামে দাখিল করে। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই সিস্টেমে নিবন্ধিত সংস্থাই ফাইল প্রসেস করার বৈধ দাবিদার, এবং এই চ্যানেলে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি。
‘ডামি’ চ্যানেল (নিয়মবহির্ভূত)
নিয়োগকারী প্রতিষ্ঠানটি একইসঙ্গে অফিশিয়াল মাইগ্রামস সিস্টেমের বাইরে কাগজভিত্তিক ডামি চাহিদাপত্র ও পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে আফিয়া ওভারসিজের অনুকূলে দেয়। তালিকাভুক্ত এজেন্সী না হওয়ায় ও সিস্টেম অ্যাক্সেস না থাকায় আফিয়া ওভারসিজ মূল লাইসেন্সধারী ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড-এর কাছে ফাইল প্রসেস করানোর অনুরোধ পাঠায়।
কর্মী পর্যায়ের আর্থিক দায়বদ্ধতা
আফিয়া ওভারসিজের Undertaking এবং কর্মীদের স্বহস্তে স্বাক্ষরিত Worker Undertaking ও Money Receipt পর্যালোচনায় দেখা যায়, সরকার-নির্ধারিত ব্যয়ের অতিরিক্ত যে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে, তার সঙ্গে ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড-এর সরাসরি কোনো আর্থিক সংশ্লেষ পাওয়া যায়নি — লেনদেন হয়েছে সরাসরি আফিয়া ওভারসিজের সঙ্গে।
সামগ্রিক পর্যবেক্ষণ ও রিক্রুটিং খাতের ভবিষ্যৎ
এই অ্যালোকেশনের বিশ্লেষণ থেকে তিনটি বিষয় দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট। প্রথমত, মূল এজেন্সি ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড-এর মাধ্যমে প্রসেসকৃত সরকারি নথিগুলো সম্পূর্ণ সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক। দ্বিতীয়ত, নিয়মবহির্ভূত ডামি নথির ব্যবহার এবং আর্থিক লেনদেনে আফিয়া ওভারসিজের সরাসরি সম্পৃক্ততা পুরো ফাইলে বিভ্রান্তির জন্ম দিয়েছে।তৃতীয়ত, এ ধরনের বিচ্ছিন্ন ব্যবসায়িক বিরোধকে ভিত্তি করে গোটা রিক্রুটিং খাতের ওপর সিন্ডিকেট গঠন, মানব পাচার ও অর্থ পাচারের মতো গুরুতর অনিয়মের তকমা লাগিয়ে দীর্ঘসূত্রী মামলা তৈরি করা হচ্ছে।
Malaysia Anti-Corruption Commission (MACC), দুদক, সিআইডি ও ডিবি — চারটি স্বতন্ত্র তদন্ত সংস্থা যেখানে এই অভিযোগের কোনো প্রমাণ খুঁজে পায়নি, সেখানে ডামি নথির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বৈধ লাইসেন্সধারী এজেন্সি গুলোকে অনির্দিষ্টকাল হয়রানির মধ্যে রাখা দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী। রেমিট্যান্স প্রবাহের অন্যতম প্রধান চালিকাশক্তি মালয়েশিয়ার শ্রমবাজারকে রক্ষা করতে হলে এই প্রমাণহীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে বৈধ রিক্রুটিং খাতকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এখন সময়ের দাবি।