Skip to content
  • Facebook
  • LinkedIn
NewsAxis NewsAxis NewsAxis

A trusted online news portal of Bangladesh

NewsAxis NewsAxis NewsAxis

A trusted online news portal of Bangladesh

  • Home
  • Documentary
  • Articles
  • News
  • Home
  • Documentary
  • Articles
  • News
Close

Search

no-conviction-on-manpower-export-email-between-dhaka-kualalampur
Documentary

৪.৮ লাখ কর্মী প্রেরণে অনিয়মের প্রমাণ মেলেনি, মামলা প্রত্যাহারে একমত ঢাকা-কুয়ালালামপুর

By News Axis
21/06/2026 2 Min Read

মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৫ সালে সংঘটিত উচ্চপর্যায়ের কূটনৈতিক ইমেইল যোগাযোগে নিশ্চিত হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হওয়া কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মানব পাচার ও মানি লন্ডারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিক চিঠি বিনিময়ে এই দীর্ঘদিনের অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত’ বলে উল্লেখ করেছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্ত সংস্থাগুলোর পূর্ববর্তী সিদ্ধান্তের সাথেও সামঞ্জস্যপূর্ণ।

মালয়েশিয়ার তাগিদ: “অভিযোগগুলো অসত্য, প্রত্যাহার জরুরি”

প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২৫ সালে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে পাঠানো এক ইমেইলে দ্বিপাক্ষিক শ্রমবাজার পুনরায় সচল করার জন্য আনুষ্ঠানিক তাগিদ দেওয়া হয়। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রনালয়ের সচিব দাতুক আজমান বিন মোহাম্মদ ইউসুফ লিখেছেন, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বৈধভাবে এবং উভয় সরকারের অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করেই মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ার বিরুদ্ধে আনা মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ মূলত “অপ্রমাণিত” (Unsubstantiated), যা আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি কর্মী প্রেরণের সুষ্ঠু পরিবেশও ব্যাহত করছে।

“The allegations of human trafficking and money laundering—largely unsubstantiated—have impacted the Malaysian reputation. Over 480,000 Bangladeshi workers were recruited in full compliance during this period through agencies approved by both governments.” — দাতুক আজমান বিন মোহাম্মদ ইউসুফ, সচিব, মানবসম্পদ মন্ত্রণালয়, মালয়েশিয়া

বাংলাদেশের দ্ব্যর্থহীন স্বীকৃতি: “মানব পাচারের কোনো প্রমাণ নেই”

মালয়েশিয়ার প্রস্তাবের জবাবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া কুয়ালালামপুরকে আশ্বস্ত করে একটি ফিরতি চিঠি পাঠিয়েছেন। সেই বার্তায় তিনি বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করে জানান, বাংলাদেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট মামলাগুলো বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে এবং ৪ লাখ ৮০ হাজার কর্মীর মালয়েশিয়া গমনের ঘটনায় এখন পর্যন্ত মানব পাচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেসব মামলায় কোনো দালিলিক বা সহায়ক প্রমাণ পাওয়া যায়নি, সেগুলো প্রত্যাহার এবং চার্জশিট থেকে নির্দোষ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার আইনি পথও অনুসন্ধান করছে বাংলাদেশ।

“We also believe that the migration of approximately 4,80,000 workers to Malaysia between 2022 and 2024 has primarily occurred through formal recruitment channels facilitated by both governments. To date, no evidence of human trafficking has been found concerning these movements. Our shared commitment to maintaining and improving our TIP (Trafficking in Persons) Ranking through transparent and ethical recruitment practices remains a top priority.” — ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ

আইনি হয়রানি বন্ধ করাই শ্রমবাজার সচলের মূল চাবিকাঠি

সংশ্লিষ্ট কূটনৈতিক ও শ্রমবাজার বিশ্লেষকদের মতে, ঢাকা ও কুয়ালালামপুর এর ২০২৫ সালের এই আনুষ্ঠানিক ইমেইল যোগাযোগ প্রমাণ করে যে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আনা মানব পাচার ও মানি লন্ডারিংয়ের দীর্ঘস্থায়ী অভিযোগগুলো মূলত একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ ছিল। বাংলাদেশের তদন্ত সংস্থা দুদক (২০২০ সাল), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং গোয়েন্দা শাখা (ডিবি)-এর তদন্তেও যা প্রমাণিত হয়নি, তা এখন দুই দেশের সরকারি পর্যায়েও লিখিতভাবে স্বীকৃত হলো। দেশের রেমিট্যান্স প্রবাহে ধ্বস নামা রোধ করতে এবং মালয়েশিয়ার বিশাল শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের পুনরায় সুনামের সাথে প্রেরণের পথ উন্মুক্ত করতে এই অমীমাংসিত আইনি দীর্ঘসূত্রতার দ্রুত অবসান জরুরি। সরকারের উচিত দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত এসব হয়রানিমূলক মামলার অবসান ঘটানো, যাতে বৈধ রিক্রুটিং খাত পূর্ণ শক্তিতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।

Author

News Axis

Follow Me
Other Articles
al-farah-afia
Previous

নথি বিশ্লেষণ: আল ফারাহ ও আফিয়া ওভারসিজ

amin-tours-afia
Next

নথি বিশ্লেষণ: আমিন টুরস এন্ড ট্রাভেলস ও আফিয়া ওভারসিজ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

NewsAxis

News Axis is a digital news portal with one conviction: the people of Bangladesh deserve journalism that is honest, fearless, and free from partisan influence. In an era of misinformation, we stand as a beacon of verified truth.

Navigation

  • Home
  • Documentary
  • Articles
  • News

Archives

  • September 2026 (2)
  • June 2026 (14)
  • November 2025 (2)
  • February 2025 (1)
  • January 2025 (16)
  • December 2024 (6)
  • November 2024 (3)
  • October 2024 (9)
  • September 2024 (8)

Find Us

Address
2185/A, Block-I (Extension), Bashundhara C/A, Madani Avenue, Dhaka-1229

Email Us
[email protected]

Copyright 2026 — NewsAxis. All rights reserved. NewsAxis Media Ltd.