--
-- (BST)

নথি বিশ্লেষণ: ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ও আফিয়া ওভারসিজ

এক্ষেত্রে আফিয়া ওভারসিজ (RL-1010) কর্তৃক মালয়েশিয়ায় কর্মী প্রেরণের একটি নির্দিষ্ট অ্যালোকেশন ফাইল পর্যালোচনায় দেখা যায়, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল (RL-0549)-এর মাধ্যমে মালয়েশিয়াস্থ BLUESPOT INDUSTRIES SDN BHD.-তে ৫ জন কর্মী নিয়োগের ভিসা প্রসেসিং সম্পন্ন হয়েছে। এই ফাইলটি একটি তদন্তাধীন মামলার প্রেক্ষাপটে আলোচিত হচ্ছে, যার কারণে মালয়েশিয়া শ্রমবাজারে তালিকাভুক্ত সকল (BOESL ব্যাতীত) রিক্রুটিং এজেন্সী দীর্ঘ আইনি অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং এর প্রভাবে দেশের জনশক্তি রপ্তানি খাত ও অর্থনীতি — উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নথির তালিকা

২০টি নথির পূর্ণ তালিকা ও যে চ্যানেলে প্রক্রিয়াটি হয়েছে সে সংক্রান্ত তথ্য

ক্রমিকনথির নামচ্যানেল ও মন্তব্য
০১Allocation Copy
০২Request Letter for Processing the Job Allocationপ্রাপ্ত কোটায় কর্মীদের ভিসা প্রসেস করার জন্য ক্যাথারসিস ইন্টারন্যাশনাল কে আফিয়া ওভারসীজ এর অনুরোধ পত্র
০৩Agency Demand Letter from MIGRAMSমাইগ্রামস সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত নিয়োগকারী কোম্পানীর চাহিদা পত্র
০৪Dummy Demand Letter from Employerনিয়ম বহির্ভুত ভাবে ইস্যু
০৫Agency Power of Attorney from MIGRAMSমাইগ্রামস সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত নিয়োগকারী কোম্পানীর পাওয়ার অফ অ্যাটর্নী
০৬Dummy Power of Attorney from Employerনিয়ম বহির্ভুত ভাবে ইস্যু
০৭Attestation Copy
০৮Employment Contract
০৯Medical Card
১০Ministry Permission Letter
১১BMET Permission Copy
১২Worker List
১৩Calling Visa
১৪E-Visa
১৫Training Certificate
১৬BMET Card
১৭Undertaking of “Afia Overseas”প্রতিশ্রুতি পত্র
১৮Ticket Copies
১৯Worker Undertakingকর্মী কর্তৃক স্বাক্ষরিত অঙ্গীকারনামা
২০Money Receiptকর্মী কর্তৃক স্বাক্ষরিত মানি রিসিট

ডিম্যান্ড লেটার ইস্যুকরণের তিন চ্যানেল

আলোচ্য অ্যালোকেশন ফাইলে নথি ইস্যুকরণের তিনটি স্বতন্ত্র চ্যানেল চিহ্নিত করা যায়, এবং প্রতিটির জন্য সংশ্লিষ্ট নথি সরাসরি যাচাইযোগ্য।

প্রথম চ্যানেল — মাইগ্রামসের মাধ্যমে

BLUESPOT INDUSTRIES SDN BHD. – এর পক্ষ থেকে Agency Demand Letter (নথি ৪) ও Agency Power of Attorney (নথি ৬) সরকার-অনুমোদিত মাইগ্রামস প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ইস্যু হয়েছে। সরকার অনুমোদিত এই নথির সূত্রে ক্যাথারসিস ইন্টারন্যাশনালই এই অ্যালোকেশনের বিপরীতে বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত এজেন্সী। এই স্তরে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের সাথে কর্মীর সরকার নির্ধারিত আর্থিক লেনদেন Money Receipt (নথি ২১)-এবং কর্মীর স্বাক্ষরসহ স্বীকৃতি/ নিশ্চয়তাপত্র।

দ্বিতীয় চ্যানেল — নিয়ম বর্হিভুত

একই অ্যালোকেশনে Dummy Demand Letter (নথি ৫) ও Dummy Power of Attorney (নথি ৭) নামে আরেকটি সংস্করণ পাওয়া গিয়েছে, যা সরকার অনুমদিত – সরকার অনুমোদিত মাইগ্রামস প্ল্যাটফর্মের বাইরে নিয়োগকারী কোম্পানি থেকে আফিয়া ওভারসীজ এর অনুকুলে নিয়ম বর্হিভুত ভাবে ইস্যু করা হয়েছে। নিয়োগকারী কোম্পানীর ক্ষমতাবলে আফিয়া ওভারসীজ তাদের সরবরাহ করা কর্মীদের ভিসা কার্যক্রম ক্যাথারসিস ইন্টারন্যাশনাল কে সম্পন্ন করার অনুরোধ করে (নথি ২)। যার প্রেক্ষিতে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ওই কর্মীদের ভিসা কার্যক্রম সম্পন্ন করে।

তৃতীয় স্তর — কর্মী ও মধ্যস্বত্বভোগী সরবরাহকারী এজেন্সির মধ্যে

কর্মীরা সরাসরি লেনদেন করেছেন আফিয়া ওভারসীজের সাথে। আফিয়া ওভারসীজের দাখিল করা প্রতিশ্রুতি পত্র (নথি ১৮)-এ দাবি করা হয়েছে, সরকার নির্ধারিত ব্যয় এর বাইরে কোনো অর্থ আদায় করা হয় নি। কর্মীদের পাঁচ লাখ টাকা বা তার বেশি ব্যয়ের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে। তা’ কর্মীদের নিজ হাতে স্বাক্ষরিত Worker Undertaking (নথি ২০)-স্বীকৃতিপত্রের সাথে সাংঘর্ষিক। প্রক্রিয়া অনুযায়ী তালিকাভুক্ত এজেন্সী ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর কর্মীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই এবং অধিক অর্থ গ্রহণও করা হয়নি।

পর্যালোচনায় যে বিষয়গুলো স্পষ্ট হয়:
  • তালিকাভুক্ত এজেন্সিগুলো যে ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত রয়েছে, সেখানে প্রয়োজনীয় নথি ও তথ্যের উপস্থিতি তুলনামূলকভাবে স্পষ্ট এবং সুসংগঠিত।
  • এর বিপরীতে, যে স্তরে কর্মী সরবরাহকারী মধ্যস্বত্বভোগী এজেন্সির সম্পৃক্ততা রয়েছে, সেখানে তথ্যের ঘাটতি এবং স্বচ্ছতার অভাব লক্ষ করা যায়।

তবে এই পর্যবেক্ষণটি কেবল একটি নির্দিষ্ট অ্যালোকেশন পর্যালোচনার ভিত্তিতে পাওয়া চিত্র। তাই এটিকে সামগ্রিক বাস্তবতার চূড়ান্ত প্রতিফলন হিসেবে বিবেচনা করা যায় না। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আরও নির্ভুল ও সুস্পষ্ট ধারণা পেতে তালিকাভুক্ত অন্যান্য এজেন্সির ক্ষেত্রেও একই ধরনের নথিভিত্তিক পর্যালোচনা প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স

এই অ্যালোকেশন ফাইলটি যে মামলার প্রেক্ষাপটে আলোচিত হচ্ছে, তা এখনও তদন্তাধীন; এর সত্যতা বা অসত্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। কিন্তু এই দীর্ঘসূত্রতাই মালয়েশিয়ার শ্রমবাজারে তালিকাভুক্ত সকল রিক্রুটিং এজেন্সী-কে চরম মূল্য দিতে হচ্ছে— যেমন আইনি ব্যয়, প্রক্রিয়াগত বিলম্ব, সুনামের ক্ষতি ও সামাজিক মর্যাদা প্রভৃতি। এর ক্ষতিকর প্রভাব জনশক্তি রপ্তানি খাত ও দেশের রেমিট্যান্স প্রবাহের সম্ভাবনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এভাবে চলতে থাকলে জনশক্তি রপ্তানি সেক্টর এবং দেশ দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published.